স্মৃতির আঙ্গিনায়
ওয়ারেন্ট অফিসার মোঃ আঃ গফুর, এএসসি বাংলাদেশ সেনাবাহিনী সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় আমার স্মৃতি বিজড়িত আবেগের নাম আমার নরম কোমল বক্ষ জুড়ে পলি বিধৌত খুনসুটিময় দুরন্ত এক ছন্দের নাম এখানে আমার পিপাসার জল পাখিদের ডাকাডাকি শ্রাবণধারায় পাড়ায় পাড়ায় কাদাজলে মাখামাখি এ প্রতিষ্ঠান আমার মনের খোরাক , স্বপ্ন লালিত আশা এখানে পেয়েছি অনুভবে থাকা অফুরান ভালোবাসা হেমন্তেরই পরশ লাগা গোধুলির শতদল আবীর রঙে অদম্য সব পাখিদের কোলাহল । সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় আমার স্মৃতি বিজড়িত একটি অনুভুতির নাম আমার যত্নে লালিত উষ্মা বাসন্তী রঙ , সাজানো গুছানো প্রফুল্ল এক চেতনা এখানে আমার স্বপ্ন সুধা , ভালবাসা গলাগলি শতদলময় সরোবর এক বৈষ্ণব পদাবলী যত্নে এখানে তৈরী হয়েছে ভালোলাগা যতো গান সোঁদা মাটির গন্ধ শুঁকে শান্ত করেছি প্রাণ এখানে আমার মায়ের স্নেহ , বাবার আদর সব মানুষ গড়ার কারিগর নিয়ে বেঁচে আছে অনুভব। সম্ভূদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় আমার গভীরে লালিত স্বপ্ন , সেরা রঙে সেরা ছবি শিশির ভেঁজা দুর্বাঘাসে ঝলমলে এক রবি যমুনার তীরে স্বপ্নের...